বর্ষ উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় চাঁদপুর জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে ফরিদগঞ্জের গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সাবিহা আরেফিন হেলেন। এ সাফল্যের সুবাদে সে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে।

গত ১৩ থেকে ১৫ অক্টোবর চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় কলেজ বিভাগে প্রথম হয় হেলেন। আগামী ২৮ অক্টোবর চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এর আগে উপজেলা পর্যায়েও রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে সে। হেলেনের এ সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মফিজুর ইসলাম ভূঁইয়াসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।

হেলেন ফরিদগঞ্জ উপজেলার চরমঘুয়া গ্রামের খলিফা বাড়ির এমরান আরেফিন ও রেহেনা নাজনীন মিলির বড় মেয়ে।