কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের ১৩ বছর বয়সী ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পাশের একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে শুক্রবার বিকেল ৩টার দিকে কুমিল্লার সদর দক্ষিণ থানার কোটবাড়ী এলাকার বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতীম। পরে পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তার সন্ধান চাওয়া হয়।

মরদেহ উদ্ধারের সময় তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন দেখা গেছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ সদর দক্ষিণ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

অপ্রতীম সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার মৃ*ত্যুর কারণ ও ঘটনার বিস্তারিত তদন্তের পর জানা যাবে।